চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর বাটাখালী এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের লাশ গতকাল উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, চকরিয়া-বদরখালী সড়কের বাটাখালী ব্রিজসংলগ্ন উত্তর পাশে মাতামুহুরী নদীতে মাছ ধরতে যান আবুল কাসেম নামে এক জেলে। সোমবার বিকেল ৫টার দিকে তার জাল আটকে গেলে নদীতে ডুব দিয়ে নিখোঁজ হয়ে যায়। এ খবর পেয়ে আত্মীয়স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবরি দল তল্লাশি চালিয়ে দীর্ঘ ১৬ ঘণ্টা পর মঙ্গলবার বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে। তার বাড়ি চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাল কাকারা, জালিয়াপাড়ায় এলাকায়। চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, লাশ উদ্ধার করে থানায় এনে আইনি পরিক্রিয়াসম্পন্ন করে লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।
মাতামুহুরী নদীতে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার
চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর বাটাখালী এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের লাশ গতকাল উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, চকরিয়া-বদরখালী সড়কের বাটাখালী ব্রিজসংলগ্ন উত্তর পাশে...



