মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ের জংশনে ট্রেনের নিচে ঝাপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।

বুধবার (৬ মাচ) দুপুর পৌনে ২টায় আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের সামনে ঝাপ দেয়ায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

জয়ন্তিকা এক্সপ্রেসের সামনে যুকরটির ঝাপ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন ভৌমিক।

এ রিপোট লেখা পযন্ত নিহতের পরিচয় জানা যায়নি। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঠানো হয়েছে বলে ওসি জানান।