বরগুনার তালতলীতে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে মুসা (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ছোট আমখোলা এলাকায় বাড়ি সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মুসা উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা এলাকার সোহাগের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল মুসা। দিনভর খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। বুধবার বাড়ি সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে বাড়ির লোকেরা।
তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান জানান, ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তবে অন্য কোনোভাবে যদি মৃত্যু হয়ে থাকে তা তদন্তের মাধ্যমে জানা যাবে।
তালতলীতে নিখোঁজের ১ দিন পর শিশুর লাশ উদ্ধার
বরগুনার তালতলীতে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে মুসা (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ছোট আমখোলা এলাকায়...



