হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উবাহাটা কুদরতিয়া দাখিল মাদরাসার সামনের হেলে পড়া গেট ভেঙে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। গেটটি ১৫ ফুট উঁচু ও ১২ ফুট প্রশস্ত।
এ ব্যাপারে ওই মাদরাসার পার্শ্ববর্তী ব্যবসায়ী মুর্শেদ মিয়া বলেন, আমরা বারবার মাদরাসার শিক্ষকদেরকে গেটটি অপসারণের অনুরোধ করেছি। কিন্তু এ ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। একটি ভারী ট্রাক ওই গেটটিতে ধাক্কা দিলে গেটটি হেলে পড়ে। এরপর ৬-৭ মাস ধরে গেটটি হেলে আছে।
মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল বশির বলেন, আমরা সময়ের অভাবে কাজ করতে পারছি না। তবে গেটটি আমরা সোজা করে দেবো।
কুদরতিয়া মাদরাসার গেট হেলে দুর্ঘটনার আশঙ্কা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উবাহাটা কুদরতিয়া দাখিল মাদরাসার সামনের হেলে পড়া গেট ভেঙে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। গেটটি ১৫ ফুট উঁচু ও ১২ ফুট প্রশস্ত।এ...



