চন্দ্রঘোনা বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের ডাক্তার মং স্টিফেন চৌধুরী ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে শিক্ষক রওশন শরীফ তানির সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আকতার, সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, প্রধান শিক্ষক নাজমা বেগম প্রমুখ। এর আগে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ
চন্দ্রঘোনা বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের ডাক্তার মং স্টিফেন চৌধুরী ক্লাবে...



