নরসিংদীর মনোহরদীতে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (৩০) ও রাকিবুল হাসান (১৭) নামের দ্ইু ভাইয়ের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়ার কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। তারা উভয়ে জনস্বাস্থ্য অধিদফতরের গভীর নলকূপ স্থাপন কাজের শ্রমিক।
জানা যায়, উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়ার কান্দা গ্রামের অহিদ মিয়ার বাড়িতে জনস্বাস্থ্য অধিদফতরের গভীর নলকূপ স্থাপনের কাজ করত ১০-১২ জন শ্রমিক। তাদের সাথে রুবেল ও রাকিবুল নামের দুই ভাই কাজ করত। বুধবার সকালে লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয় দুই ভাই। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।