ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৈমুর রহমানের নামাজে জানাজা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত নামাজে জানাজায় ইমামতি করেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান।
জানাজার আগে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে মরহুমের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া সালিহিয়া মাদরাসা মাঠে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাজা শেষে সালিহিয়া মাদরাসা সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়। গত মঙ্গলবার বিকেলে ভারত থেকে তৈমুর রহমানের লাশ দেশে আসে।
গত ১৫ ডিসেম্বর ফুসফুসে ক্যান্সারের চিকিৎসার জন্য ভারতে যান তৈমুর রহমান। গত ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। তিনি সুস্থ হয়ে ওঠেন এবং দেশে ফেরার প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু গত ৩ মার্চ হাসপাতালে ইন্তেকাল করেন তৈমুর রহমান। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই মেয়ে ও তিন ছেলের জনক ছিলেন।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের জানাজা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৈমুর রহমানের নামাজে জানাজা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত নামাজে জানাজায়...



