চকরিয়া উপজেলার ডুলাহাজারা মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে ১৮টি গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গরু লুটে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক ও ১৭টি গরু উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, ঈদগাঁও উপজেলা থেকে গরু ব্যবসায়ীরা ট্রাকে ভর্তি করে ১৮টি গরু নিয়ে আসার পথে ডুলাহাজারা ইউনিয়নে পৌঁছলে দুর্বৃত্তরা মহাসড়কে ব্যারিকেড দিয়ে গরুগুলো লুট করে জঙ্গলে নিয়ে যায়।
চকরিয়া থানার এসআই রাজিব কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডুলাহাজারা ইউনিয়নের রিংবং এলাকায় গভীর জঙ্গলে অভিযান চালিয়ে রাত ১১টার দিকে ১৭টি গরু উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার মিজানুর রহমান ও ঈদগাঁও উপজেলার মোহাম্মদ শাহীন। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তিনি জানান।
চকরিয়ায় মহাসড়ক থেকে লুট হওয়া ১৭টি গরু উদ্ধার, গ্রেফতার ২
চকরিয়া উপজেলার ডুলাহাজারা মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে ১৮টি গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গরু লুটে জড়িত থাকার...



