পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় নিহত পরিবারের স্বজনদের কাছে এ লাশ হস্তান্তর করেন।

নিহত সকলের পরিচয় পাওয়ায় এ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য প্রতিটি পরিবারকে ১৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পিরোজপুর থেকে পাড়েরহাট যাবার পথে একটি অটোরিকশা ঝাউতলা নামক স্থানে গিয়ে যাত্রী নামাচ্ছিল। এ সময় পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী বাস ইন্দুরকানী যাচ্ছিল। পথে ওই অটোরিকশাকে ক্রস করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে অটো রিকশা, মোটরসাইকেল ও বাসের ত্রিমুখী সংঘংর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন ও পিরোজপুর সদর হাসপাতালে নেবার পথে আরো ৩ জন নিহত হয়।

এ ঘটনায় আরো ১০ জন আহত হন। আহতরা পিরোজপুর জেলা হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে।