শেরপুরের শ্রীবরদীতে চোরাইপথে নিয়ে আসা ১১০ বস্তা ভারতীয় চিনিসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের মুন্সীপাড়া মসজিদ সংলগ্ল ইমান আলীর গোডাউন ও মিনি ট্রাক থেকে চিনিগুলো জব্দ করে পুলিশ। এ সময় গোডাউন মালিক ইমান আলীকে (৩৫) আটক করে পুলিশ। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে শ্রীবরদী থানায় শুক্রবার একটি মামলা দায়ের করা হয়।
আটককৃত আসামিকে শুক্রবার দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী এ খবর নিশ্চিত করেছেন।



