পটুয়াখালীর কলাপাড়ায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের অংশগ্রহণে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক এক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে কলাপাড়া প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। আলোচনা করেন বিশেষ অতিথি প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার। উপস্থিত ছিলেন- কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান, কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি হুমায়ুন কবির, মিজানুর রহমান, নেছারউদ্দিন আহম্মেদ টিপুসহ আরো অনেকে। সেমিনারে কলাপাড়া, কুয়াকাটা ও মহিপুরের বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।