বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ।
শনিবার ( ৯মার্চ) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ-সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
তিনি বলেন, দুপুরে দলীয় কর্মসূচি পালন শেষে বাসায় ফেরার পথে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: আশিকুজ্জামান জানান, শহরে বিশৃঙ্খলা চলছে। তাই তাকে থানায় নিয়ে আসা হয়েছে। রাত ৮টা ৫০ মিনিটে এ রিপোর্ট রেখা পর্যন্ত তাকে থানায় বসিয়ে রাখা হয়েছে।



