ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার জমি জবরদখল করতে ব্যর্থ হয়ে একদল সন্ত্রাসী ওই মাদরাসার শিক্ষক কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে। তাদের হামলায় মাদরাসার সুপার মাওলানা খয়রুল আলম ও কর্মচারী রুহোল আমিন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদরাসা সূত্রে জানা যায়, ১৯৭৬ সাল থেকে এই মাদরাসার জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছিল আন্দুলিয়া গ্রামের শহিদুল ইসলাম (৪৩), মফিজুর রহমান (৪৫) ও ওমর আলীসহ (৪০) একটি চক্র। বিষয়টি নিয়ে গ্রামে কয়েক দফা সালিসেও সমাধনি হয়নি। এরপর তারা গত বৃহস্পতিবার রাতে বেড়া দিয়ে মাদরাসা ঘিরে দেয়। মাদরাসার সুপার মাওলানা খয়রুল আলম জানান, গতকাল সকালে বেড়া অপসারণের চেষ্টাকালে শহিদুল, মফিজুর, ওমর, আকবার ও কবিরসহ অজ্ঞাত দুর্বৃত্ত দা শাবল বাঁশের লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার ডান পা ভেঙে দিয়েছে এবং কর্মচারী রুহোল আমিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। হাসপাতাল সূত্রে জানা যায় রুহোল আমিনের মাথায় দশটি সেলাই দেয়া হয়েছে।
মাদরাসার সভাপতি শামছুল আলম হিরোক বলেন, সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় তারা ঘটনাটি ঘটিয়েছে এবং অনেক ক্ষতিসাধন করেছে। অভিযুক্তরা বাড়িঘর তালা লাগিয়ে আত্মগোপন করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, ঘটনা জেনেছি। মাদরাসা পক্ষ এ ব্যাপারে মামলা করবে বলে জেনেছি।
খুলনায় মাদরাসার জমি দখলে ব্যর্থ হয়ে সুপারের পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার জমি জবরদখল করতে ব্যর্থ হয়ে একদল সন্ত্রাসী ওই মাদরাসার শিক্ষক কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে। তাদের হামলায় মাদরাসার সুপার মাওলানা...



