আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) মহিলা সংরক্ষিত আসনে জাতীয় সংসদ সদস্য মনোনীত হওয়ায় ফরিদুন্নাহার লাইলীকে রামগতি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাসেম নিজাম। সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুল্যাহ আল মামুন, সহসভাপতি আবদুল মতলব, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন, আওয়ামী লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য আবদুজ জাহের সাজু, অ্যাডভোকেট শরিফ উদ্দিন প্রমুখ।



