বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত নজরুল ইসলাম শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামের মৃত আরব আলী ফরিরের ছেলে। বুধবার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে মহাসড়কের শেরপুর শহরের হাজীপুর এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নজরুল ইসলাম একটি বেসরকারি সিগারেট কোম্পানির চাকরি করতেন। মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে অফিসে আসছিল। এ সময় হাজিপুর এলাকায় রাস্তা পাড়াপার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা মো. নাদির হোসেন জানান, রাস্তার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মোটর সাইকেল নিয়ে পার হবার সময় ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জের আবুল ফয়সাল জানান, ট্রাক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।