কুলাউড়া উপজেলায় মানবপাচারকারী চক্রের মূল হোতাসহ দু’জনকে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (১৩ মার্চ) ভুকশিমইল ইউনিয়নের কানেহাত গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো উপজেলার কানেহাত গ্রামের মাসুক মিয়া লেচুর ছেলে মো: শাহীন আলম (৪০) ও সাইদুর রহমান (৪৪)।

এপিবিএন-৭-এর মিডিয়া সেল কর্মকর্তা দু’জন মানবপাচারকারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।