কিশোরগঞ্জের হোসেনপুরে লেবুর দাম অস্বাভাবিক বেড়ে গেছে। ৪০ টাকা কেজির লেবু একলাফে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গত বুধবার উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিন দেখা যায়, প্রতি কেজি লেবু প্রকারভেদে ১০০-১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে, যা গত ২-৩ দিন আগেও ছিল প্রতি কেজি ৪০-৫০ টাকা। ক্রেতাদের অভিযোগ, কোনো নজরদারি না থাকায় বেশি দামে লেবু বিক্রি করছেন বিক্রেতারা। তবে স্থানীয় বাজারগুলোতে লেবুর সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে দাবি করেছেন বিক্রেতারা।
রামপুর বাজারের লেবুবিক্রেতা আলামিন বলেন, লেবুর মৌসুম মাত্র শুরু হয়েছে। তাই লেবুর সরবরাহ তুলনামূলকভাবে কম। এর মধ্যে এখন রমজান মাস। দুইয়ে মিলে যথারীতি লেবুর দাম অনেক বেড়ে গেছে।
লেবু কিনতে আসা স্কুলশিক্ষক আছমা আক্তার বলেন, ইফতারের শরবতে লেবু লাগবেই। কিন্তু যে লেবু আগে ৪০ টাকায় কিনেছি এখন সেই লেবু ১২০-১৫০ টাকা কেজি করে ক্রয় করতে বাধ্য হচ্ছি। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। তাই ভুক্তভোগীরা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ করেছেন।
হোসেনপুরে ৪০ টাকা কেজির লেবু এক লাফে ১৫০ টাকা
কিশোরগঞ্জের হোসেনপুরে লেবুর দাম অস্বাভাবিক বেড়ে গেছে। ৪০ টাকা কেজির লেবু একলাফে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।গত বুধবার উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিন দেখা যায়, প্রতি...



