কুমারখালী প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী এ কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন, মাই টিভি ও যুগান্তরের কুমারখালী প্রতিনিধি খন্দকার লিপু আমির। সাধারণ সম্পাদক নির্বাচিত হন নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা সোহাগ মাহমুদ।
এ ছাড়াও সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন দৈনিক সংগ্রামের মাহমুদ শরীফ। সহসভাপতি হন চ্যানেল এস ও দৈনিক সূত্রপাতের মনোয়ার হোসেন ও গণমুক্তির জাকের আলী শুভ। যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক দেশের খাইরুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক বিজয় টিভির তানভীর আহমেদ লিটন, দফতর সম্পাদক দৈনিক আমার সংবাদের মাসুদ রানা, কোষাধ্যক্ষ অপরাধ অনুসন্ধানের মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক দৈনিক কুষ্টিয়ার খবরের নয়ন শেখ।
নির্বাহী সদস্য হয়েছেন- মাই টিভির কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সময় টিভির এস এম রাশেদ, এটিএন বাংলার কে এইচ তুহিন, আনন্দ টিভির মুস্তাফিজুর রহমান রিগান, এশিয়ান টিভির পুলক সরকার, দৈনিক যায়যায়দিনের ফরহাদ আমির টিপু, অপরাধ অনুসন্ধানের গোলাম সরোয়ার, লাখো কণ্ঠের সামুরুজ্জামান সামুন, দেশের বাণীর সোহেল রানা, দৈনিক নওরোজের আবু তালহা রাসেল, দৈনিক সোনালী খবরের রফিকুল ইসলাম রফিক, বার্তা টিভির আতাউর রহমান সুজন, কুষ্টিয়া প্রতিদিনের রঞ্জিত কুমার বিশ্বাস, কুষ্টিয়া দিগন্তের সুমন পারভেজ।
কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি লিপু সম্পাদক সোহাগ
কুমারখালী প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী এ কমিটি ঘোষণা...



