রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নেমে সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান পন্টুন পেরিয়ে নদীতে পড়েছে। এতে কোনো হতাহত না হলেও চালক শাহিন মালিথা জ্ঞান হারিয়ে ফেলায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বিআইডব্লিউটিসির এনায়েতপুরী নামে একটি রো রো ফেরি পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে এসে সকাল ১০টার আগে দৌলতদিয়া ঘাটের পন্টুনে ভেড়ে। এরপর ওই ফেরি থেকে নেমে পন্টুন হয়ে দুর্ঘটনাকবলিত ওই কাভার্ডভ্যানটি অতি উঁচু চড়ান (ডাইভিশন) মেরে অ্যাপ্রোস সড়ক হয়ে সড়কে উঠতে ব্যর্থ হয়ে আটকা পড়ে। তখন ভ্যানটি পিছনে ফিরে গিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ভ্যানটি তখন ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন ফিরে পন্টুনের উপর দিয়ে নদীতে পড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে নদীর পানি কমে যাওয়ায় ঘাটের পন্টুন নিচে নেমে গেছে। গাড়িগুলো অনেক ঝুঁকি নিয়ে পন্টুন পেরিয়ে ফেরিতে ওঠানামা করে। কিন্তু কর্তৃপক্ষ কোনো সংস্কার বা নজরদারি করছে না। এতে করে মাঝে মধ্যেই এমন ছোট খাটো দুর্ঘটনা ঘটছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো: সালাউদ্দিন বলেন, পদ্মায় পানির স্তর কমে পন্টুনগুলো অনেক নিচে নেমে গেছে। এতে করে ফেরিঘাট গুলোতে যানবাহন ওঠানামা করতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। পদ্মা নদীর পানি বেড়ে যখন হাই ওয়াটারে আসবে তখন পন্টুন উঁচু হলে আর এই সমস্যাগুলো থাকবে না।
দৌলতদিয়ায় ফেরি থেকে নামতে গিয়ে কাভার্ডভ্যান পদ্মা নদীতে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নেমে সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান পন্টুন পেরিয়ে নদীতে পড়েছে। এতে কোনো হতাহত না...



