সরকারি নিয়মবহির্র্ভূত ইউনিয়ন ভূমি অফিসে কম্পিউটারে কাজ করার অপরাধে আদমদীঘিতে আব্দুস সবুর নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট।
আব্দুস সবুর আদমদীঘি উপজেলার মণ্ডবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে সান্তাহার ইউনিয়ন ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন এই রায় দেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ফিরোজ হোসেন জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে নিষেধ করা হয়েছে যেন বাইরের কেউ অফিসের কম্পিউটারে কাজ না করে। কিন্তু সেটা অমান্য করে সান্তাহার ইউনিয়ন ভূমি অফিসে কাজ করার সময় হাতে নাতে আটক করে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।



