বগুড়ার শেরপুর পৌরশহরে স্যান্নালপাড়া মাজার রোড এলাকার ডাস্টবিন থেকে একটি মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে স্যান্নালপাড়া এলাকার ডাস্টবিনে নবজাতক দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে শিশুটিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
স্থানীয়রা জানান, সকালের দিকে বাড়ি থেকে নিজ কর্মস্থলে যাওয়ার সময় ডাস্টবিন থেকে পচা দুর্গন্ধ আসছিল। পরে দেখা যায় ডাস্টবিনের মধ্যে একটি সাদা পলিথিনে মোড়ানো নবজাতকের মুখ। তখন পুলিশকে খবর দেয়। তারা এসে নবজাতকটি উদ্ধার করে দেখতে পান কন্যাসন্তান।
শেরপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ধারণা করা যাচ্ছে ৫-৬ মাসের নবজাতক। তবে এখনো পরিপূর্ণ হয়নি। অজ্ঞাতনামা কোনো ব্যক্তি নবজাতকটিকে ডাস্টবিনে ফেলে রেখে গেছে। এটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।