পাবনার সাঁথিয়া উপজেলায় র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির প্রলোভন দেখিয়ে ও চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মকবুল হোসেন নামের এক ইউপি সদস্যকে আটক করেছে।
গতকাল শুক্রবার র্যাব জানায়, প্রতারিত একাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে র্যাব-পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে ইউপি সদস্য তাকে আটক করে। আটক মকবুল হোসেন ধোপাদহ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার। তিনি ধোপাদহ ইউনিয়নের রুদ্রগাতী গ্রামের মৃত আমির উদ্দিন প্রামাণিকের ছেলে।
প্রতারণার অভিযোগে ইউপি সদস্য আটক
পাবনার সাঁথিয়া উপজেলায় র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির প্রলোভন দেখিয়ে ও চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে...



