ভোলার লালমোহনে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্যারাগন গ্রুপের পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্যারাগন গ্রুপের পরিচালক মেহরান রহমান। এ সময় খান এন্টারপ্রাইজের আয়োজনে বাহালুল কবির খানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন লালমোহন প্রেস ক্লাব সভাপতি আলহাজ রুহুল আমিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও প্যারাগন গ্রুপের বিভিন্ন ডিলাররা। খাদ্য বিতরণের আগে খান এন্টারপ্রাইজে কর্মরত নিহত শ্রমিকের দুই সন্তানকে দুই লাখ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যায় ব্যক্ত করেন।