ব্যাটারিচালিত অটো ইজিবাইক চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাটের আদিতমারী থানার তালুক পলাশী কৈটারী গ্রামের ইউছুফ আলীর ছেলে মুবিন ওরফে পাভেল (২২), পাটগ্রাম উপজেলার পৌর সভার সোহাগপুর মৌজার ছবিউল ইসলাম ওরফে বাচাউরের ছেলে আব্দুর রহিম (২৪), একই মৌজার শুকুর আলীর ছেলে হাবিব ওরফে মেজো এবং আবেদ আলীর ছেলে আসাদুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় বাউরা নবীনগর গ্রামের সৌরভ (২০) নামে এক ইজিবাইক চালক বাউরা বাজারের জনতা ব্যাংকের সামনে যাত্রী নামিয়ে পাকা রাস্তার পাশে পরিচিত এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। এ সময় ওঁৎপেতে থাকা আটককৃত মুবিন সুযোগ বুঝে তার ইজিবাইক নিয়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতিবান্ধা উপজেলার বড়খাতার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সৌরভ মুবিনের পেছনে ধাওয়া করে এলাকার লোকজনের সহায়তায় ইজিবাইকসহ মুবিনকে আটক করে পুলিশে দেয়। পরে মুবিনের স্বীকারোক্তি অনুযায়ী চোর চক্রের বাকি তিন সদস্য আব্দুর রহিম, হাবিব ও আসাদুল ইসলামকে শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় চুরি ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। গতকাল তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পাটগ্রামে ৪ জন ইজিবাইক চোর আটক
ব্যাটারিচালিত অটো ইজিবাইক চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাটের আদিতমারী থানার তালুক পলাশী কৈটারী গ্রামের ইউছুফ আলীর ছেলে মুবিন...



