বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মীর সাব্বির। শনিবার বেলা ২টায় নামাজে জানাজা শেষে সাব্বিরের লাশ নিজ গ্রাম উপজেলার ধল্লা মধ্যপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত মীর সাব্বির ওই গ্রামের মো: দেলোয়ার হোসেনের ছেলে।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার ফোর্ডনগর বিল্লাল একাডেমি মাদরাসা থেকে ছোট ভাইয়ের সাথে দেখা করে পার্শ্ববর্তী গাজিন্দা গ্রামের বন্ধুর মোটরসাইকেলে চড়ে সাভার যান। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের ইউটার্নে সন্ধ্যা ৭টার দিকে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে আসা রাজধানী নামের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় সড়কের আইল্যান্ডের সাথে লেগে চালক রানার হাত-পা ভেঙে যায়। অন্য দিকে মোটরসাইকেলের পেছনে বসে থাকা মীর সাব্বির গুরুতর আহত হয়। পরে দু’জনকেই সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে মীর সাব্বির মারা যায়।
ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মীর সাব্বিরের
বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মীর সাব্বির। শনিবার বেলা ২টায় নামাজে জানাজা শেষে সাব্বিরের লাশ...



