ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইফতার কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রোজাদার শিশু সামাদ (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বিকেলে শিশু সামাদ বাই সাইকেলযোগে হরিপুর উপজেলার চৌরঙ্গী শ্রীপুর বাজার থেকে ইফতার কিনে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিতহ সামাদ হলদিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে ও সে হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, শ্রীপুর বাজার থেকে ইফতার কিনে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মহেন্দ্র ট্রাক তাকে ধাক্কা দিলে সে পাকা রাস্তার ওপর পড়ে যায়। এ সময় মহেন্দ্র ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।