ঢাকার দোহার উপজেলার নারিশা পূর্বচর এলাকায় দুর্বৃত্তের হামলায় নারীসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন- আলীম মোল্লা, মিজানুর মোল্লা, আলকামা মোল্লা, তাসলিমা ও ফাহাদ।
পুলিশ সুত্রে জানা যায়, গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নারিশা পূর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্বচর এলকায় নজরুল মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা, জসিম হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার, খলিল কবিরাজের ছেলে রিফাত ও ইবুসহ কয়েকজন নদীর ঘাটে গিয়ে এক জেলেকে তাদেরকে নন্দলালপুর চরে নামিয়ে দিতে বলে। ওই জেলে অপারগতা প্রকাশ করলে কয়েকজন মিলে তাকে মারধর করে। এ সময় ওই জেলের চিৎকারে বাড়ি থেকে আলীম মোল্লা ও তার ভাই মিজানুর মোল্লা দৌড়ে এসে বাধা দেয়। এর প্রায় ২০ মিনিট পর ইফতারের আগমুহূর্তে ইব্রাহিম ও রিফাতের নেতৃত্বে আরো ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে আলীম মোল্লার বাড়িতে এসে বাড়ির লোকদের পিটিয়ে গুরুতর আহত। এ ঘটনায় ৯৯৯ এ ফোন দেয়া হলে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করে।
আহত পাঁচজনের মধ্যে দোহার উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে গুরুতর আহত আলীম মোল্লাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। দোহার থানায় উপপরিদর্শক মো: জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।