মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০০৭ সালের ২১ মার্চ তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপি, নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ, কে এম ওবায়দুর রহমান স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকাল ৯টায় মরহুম কে এম ওবায়দুর রহমানের নগরকান্দার লস্করদিয়ার বাসভবন সংলগ্ন মাজারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ ও কুরআন খতম।
বাদ জোহর নগরকান্দা-সালথার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল, বিকেল ৪টায় নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ চত্বরে নগরকান্দা-সালথা উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। স্মরণসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ওবায়েদ কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান তালুকদার বাবুল।