কুমিল্লার দেবিদ্বারে পবিত্র রমজান মাস উপলক্ষে আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটি বাংলাদেশের অর্থায়নে উপজেলার রাজামেহার ইউনিয়নের খুরুইল-বুটিয়াকান্দি আজিজিয়া এতিমখানা কমপ্লেক্সের সাখা অরফেঞ্জ সেন্টার ও এতিমখানার ৪০০ এতিম শিশু, দুস্থ শিক্ষার্থীসহ হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বুধবার দুুপুরে এসব খাদ্য সহায়তা তুলে দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো অংশ নেন বাংলাদেশ বেতার বহির্বিশ্বের সংবাদ উপস্থাপক ড. শাহ মুহাম্মদ এনামুল হক আল আজহারী, কাতার চ্যারিটির প্রজেক্ট ইঞ্জিনিয়ার জুবায়ের আহমেদ, গোবিন্দপুর-বুটিয়াকান্দি আজিজিয়া এতিমখানা কমপ্লেক্সের মাওলানা একরামুল হক, নেয়ামাতুল্লাসহ কাতার চ্যারিটির ঢাকা অফিসের স্টাফরা।