রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয়দের মধ্যে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গভীর রাতে মসজিদের মাইকে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। এতে করে রাতে রোজাদাররা ঠিকমতো ঘুমাতে পারছে না। রাত জেগে রাস্তার মোড়ে মোড়ে পাহারা দিচ্ছেন স্থানীরা।
মঙ্গলবার রাতে ছোটভাকলা ইউনিয়নের স্বরূপারচক মাদরাসা মসজিদের ইমাম কারি শহিদুল শেখ এলাকায় ডাকাত ঢুকেছে সবাই বেড়িয়ে আসুন মর্মে মাইকিং করেন। এরপর পার্শ্ববর্তী মসজিদ থেকেও একইভাবে মাইকিং করা হলে স্থানীয়দের মধ্যে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য আলম খান ও মসজিদের ইমাম শহিদুল বলেন, রাতে পুলিশের উপস্থিতিতে মাইকিং করে স্থানীয়দের ডাকাতের বিষয়ে সতর্ক করা হয়।
উল্লেখ্য, গত ১৩ মার্চ উপজেলার হামেদ মৃধার হাট এলাকায় এক ইউপি সদস্যসহ তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধ বিশ্বাস জানান, হামেদ মৃধার হাটের পাশে ডাকাতির ঘটনার পর থেকে উপজেলায় পুলিশ টহল বাড়ানো হয়েছে। রাতে সার্কেল স্যারের নেতৃত্বে টহলের সময় আমাদের উপস্থিতে স্বরূপারচক মসজিদ থেকে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হয়।
গোয়ালন্দে ডাকাত আতঙ্কে মাইকিং
রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয়দের মধ্যে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গভীর রাতে মসজিদের মাইকে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। এতে করে রাতে রোজাদাররা ঠিকমতো ঘুমাতে পারছে না। রাত...



