পেঁয়াজের বস্তায় পাঁচ কেজি গাঁজাসহ রাজু গুঞ্জু (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। রাজু চানপুর জোয়াল ভাঙ্গা এলাকার কমল গুঞ্জুর ছেলে।
গতকাল বিকেলে এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক অজিত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দেওরগাছ ইউনিয়নের অন্তর্গত চুনারুঘাট-মাধবপুরগামী চানপুর লোহারব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে। এ সময় রাজুর পেঁয়াজের বস্তায় নীল রঙের পলিথিনে মোড়ানো বিশেষ কায়দায় লুকানো পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই গাঁজা নিয়ে সে ঢাকা যাচ্ছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
পেঁয়াজের বস্তায় মিললো ৫ কেজি গাঁজা, যুবক গ্রেফতার
পেঁয়াজের বস্তায় পাঁচ কেজি গাঁজাসহ রাজু গুঞ্জু (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। রাজু চানপুর জোয়াল ভাঙ্গা এলাকার কমল গুঞ্জুর ছেলে।গতকাল...



