দ্বীপ জেলা ভোলার লালমোহনে ডাকবাংলো ব্রিজটির রেলিং লাগোয়া চলে গেছে বিদ্যুতের তার। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা- এমনটিই দাবি করছেন এ পথে চলাচলকারী পথচারীরা। তারা বলছেন, পৌর শহরের প্রধান বাজারের মধ্যে নবনির্মিত এ ব্রিজটি অত্যন্ত ব্যস্ততম এলাকা। এ ব্রিজের ওপর দিয়ে পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডসহ উপজেলার বদরপুর ও কালমা ইউনিয়নের মানুষ, নাজিরপুর লঞ্চঘাটের যাত্রীরা এবং ব্রিজ সংলগ্ন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা যাতায়াত করেন। অথচ ব্রিজটির রেলিংয়ের পাশ দিয়েই চলে গেছে হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার। তারগুলো দেখেও না দেখার ভান করে আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
লালমোহন পৌরসভার ওয়েস্টার্ন পাড়ার বাসিন্দা রাজিব আহমেদ বলেন, স্থানীয় জনসাধারণসহ মাদরাসার শিক্ষার্থীরাও যাতায়াত করেন এই ব্রিজের ওপর দিয়ে। অথচ ব্রিজের রেলিং লাগোয়া বিদ্যুতের তার চলে গেছে এপার ওপার। আর এই রেলিংয়ের সাথেই রয়েছে বিদ্যুতের লাইন। চোখ পড়লেই আতঙ্কে শিহরিত হই। তারগুলো অতিদ্রুত সরিয়ে নেয়া উচিত।
এ দিকে, ব্রিজের রেলিং লাগোয়া বৈদ্যুতিক তার থাকার কারণে ব্রিজের ওপরে সোলার লাইট স্থাপন করা যাচ্ছে না বলে জানান লালমোহন ডাকবাংলো ব্রিজ নির্মাণ কাজের তদারকি কর্মকর্তা ও ভোলা সড়ক ও জনপথ অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন। তিনি বলেন, ব্রিজের রেলিং লাগোয়া থেকে তারগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার জন্য অনেক আগেই ভোলা পল্লীবিদ্যুৎ সমিতিকে অবহিত করা হয়েছিল। কিন্তু তারগুলো সরিয়ে না নেয়ার কারণে ব্রিজে সোলার লাইট স্থাপন করা যাচ্ছে না। ভোলা পল্লীবিদ্যুৎ সমিতির লালমোহন জোনাল অফিসের ডিজিএম এ কে এম ফজলুল হক বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। জনস্বার্থে বিদ্যুতের তারগুলো নিরাপদ দূরত্বে সরানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহনে ব্রিজের রেলিং লাগোয়া বিদ্যুতের তার! দুর্ঘটনার শঙ্কা
দ্বীপ জেলা ভোলার লালমোহনে ডাকবাংলো ব্রিজটির রেলিং লাগোয়া চলে গেছে বিদ্যুতের তার। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা- এমনটিই দাবি করছেন এ পথে...



