দেবীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের কাটানহারি গাইবান্ধা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা ও পাঁচ বড়ি ইয়াবা ট্যাবলেটসহ সবুন ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। আটক সবুন ইসলাম শালডাঙ্গা ইউনিয়নের শিকারপুর আরাজি গ্রামের মৃত আমিনার রহমানের ছেলে।
একই রাতে দেবীগঞ্জ সদরের প্রশিকা মোড় এলাকায় ২০ বড়ি পেন্টাডল ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (২৮) নামে আরেক মাদক কারবারিকে আটক করা হয়। আটক আনোয়ার হোসেন দেবীগঞ্জ পৌরসভার কুমারার চর এলাকার মৃত কাইমদ্দিনের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দেবীগঞ্জে ২ মাদক কারবারি আটক
দেবীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের কাটানহারি গাইবান্ধা পাড়া এলাকায় অভিযান চালিয়ে...



