কিশোরগঞ্জের হোসেনপুরে বাণিজ্যিকভাবে চাষ করা দরিদ্র এক প্রান্তিক কৃষকের ২৫ শতাংশ জমির প্রায় সহস্রাধিক কুমড়া গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক পরিবার। গত বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর গ্রামে এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মিজানুর রহমান নবাউল্লাহ।
জানা গেছে, নবাউল্লাহ ২৫ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে প্রায় এক হাজার কুমড়া গাছের চারা রোপণ করেন। সেসব কুমড়া গাছে সবেমাত্র ফুল আসতে এবং কিছু কিছু গাছের কুমড়া বড় হতে শুরু করেছে। কিন্তু গতকাল সকালে কুমড়া ক্ষেত পরিচর্যা করতে গিয়ে তিনি দেখতে পান কারা যেন তার পুরো ক্ষেতের কুমড়া গাছ গোড়া থেকে কেটে ফেলেছে। বিষয়টি জানাজানি হলে অনেকেই ছুটে আসেন তার কুমড়া ক্ষেতে। এসে সব কুমড়া গাছের গোড়া কাটা দেখে তারা হতবাক হয়ে যান। তারা শুধু বলতে থাকেন, গাছের সাথে এ কেমন শত্রুতা।
উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট সমাজকর্মী মোজাম্মেল হক নীরব জানান, কৃষক নবাউল্লাহ একজন সহজ সরল প্রকৃতির মানুষ। এ ধরনের একজন মানুষের কয়েক লাখ টাকার ক্ষতি করে ফেলল দুর্বৃত্তরা। এটা মেনে নেয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া দরকার। রফিক নামে তার এক প্রতিবেশী জানান, সবজি চাষ করেই নবাউল্লাহর সংসার চলে। এই অপূরণীয় ক্ষতি তিনি কিভাবে পূরণ করবেন! নবাউল্লাহ জানান, আমার কষ্টের কুমড়া গাছগুলো কেটে ফেলা হয়েছে। গাছের কুমড়া আর বিক্রি করতে পারব না। আমার যে সর্বনাশ হয়ে গেল।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার এ কে এম শাহজাহান কবির দুঃখ প্রকাশ করে বলেন, এ ন্যক্কারজনক ঘটনায় আমরা বাকরুদ্ধ। তিনি ক্ষতিগ্রস্ত কৃষক নবাউল্লাহকে এ বিষয়ে হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ।
গাছের সাথে শত্রুতা!
হোসেনপুরে দরিদ্র কৃষকের সহস্রাধিক কুমড়া গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
কিশোরগঞ্জের হোসেনপুরে বাণিজ্যিকভাবে চাষ করা দরিদ্র এক প্রান্তিক কৃষকের ২৫ শতাংশ জমির প্রায় সহস্রাধিক কুমড়া গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে মোটা অঙ্কের আর্থিক...



