ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বিটিসিএল, বাংলাদেশ পোস্ট, সাবমেরিন ক্যাবল এবং টেলিটকসহ সরকারের ডাক ও টেলিকম ডিভিশনের যতগুলো কোম্পানি আছে সবগুলোকে জনগণের সেবায় স্মার্ট কোম্পানিতে রূপান্তরিত করা হবে। পাশাপাশি এসব কোম্পানিকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নিত করা হবে। শনিবার দুপুর বারোটায় কুয়াকাটা টেলিফোন এক্সচেঞ্জ ও সাব-পোস্ট অফিসের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, কুয়াকাটার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সক্ষমতা অনেক বেশি। আমাদের ক্যাপাসিটি এখন সাত হাজার ২০০ জিপিবিএস। জনগণের চাহিদার থেকেও বেশি সক্ষমতা রয়েছে। এর ফলে আমরা ইন্টারনেটের দামটা কমিয়ে দিতে পেরেছি।
এর আগে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন প্রতিমন্ত্রী। গতকাল বিকেলে তিনি কুয়াকটায় পৌঁছে একটি অভিজাত হোটেলে রাত্রি যাপন করেন।
ডাক ও টেলিকম কোম্পানিকে স্মার্ট কোম্পানিতে রূপান্তরিত করা হবে : প্রতিমন্ত্রী পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বিটিসিএল, বাংলাদেশ পোস্ট, সাবমেরিন ক্যাবল এবং টেলিটকসহ সরকারের ডাক ও টেলিকম ডিভিশনের যতগুলো কোম্পানি আছে...



