রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট ট্রাক টার্মিনালে বৈদ্যুতিক পিলার অপসারণে কর্মরত অবস্থায় বিদ্যুৎ স্পর্শে আফতাব মণ্ডল (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দের দৌলতদিয়া শাহাদত মেম্বর পাড়ার মৃত সিদ্দিক মণ্ডলের ছেলে। গতকাল রোববার দুপুর আড়াটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কিছু দিন আগে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ দোলতদিয়া ঘাট টার্মিনালের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। সেখানের পরিত্যক্ত একটি পিলার তোলার সময় তার মাথা ১১ হাজার ভোল্টের লাইনের তারের ধাক্কায় আফতাব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বিআইডব্লিউটিএ আরিচা বন্দর ও পরিবহন কর্মকর্তা এসএম সাজ্জাদুর রহমান বলেন, ট্রাক টার্মিনালে জোর করে ঘর তোলা হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা তারই ফসল।