গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘাঘর বাজার বণিক সমিতির আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ঘাগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামালের অফিসকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, কোটালীপাড়া পৌর মেয়র মতিউর রহমান হাজরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, সমিতির সদস্য ইউসুফ আলী দারিয়াসহ সব শ্রেণীর নেতারা। শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও বিশেষ মুনাজাত করা হয়।
কোটালীপাড়ায় ঘাঘর বাজার বণিক সমিতির ইফতার মাহফিল
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘাঘর বাজার বণিক সমিতির আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ঘাগর...



