বরিশালের উজিরপুরের শোলক ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও যুবলীগের সাবেক সভাপতি ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার রাতে শোলক ইউনিয়নের কচুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার
করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম সরদার ও ধামুরা গ্রামের সোহেল ফকির। উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ বলেন, গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উজিরপুরে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বরিশালের উজিরপুরের শোলক ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও যুবলীগের সাবেক সভাপতি ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার রাতে শোলক ইউনিয়নের কচুয়া এলাকা...



