হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশন সংলগ্ন কুতুবেরচক এলাকায় ট্রেনের ধাক্কায় শফিকুল ইসলাম ছিদ্দিকী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় কুতুবেরচক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শায়েস্তাগঞ্জ উদয়ন আবাসিক এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম সিদ্দিকী বাসা থেকে বের হয়ে রেললাইন ধরে হেঁটে কুতুবেরচক এলাকায় পৌঁছলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শফিকুল উদয়ন আবাসিক এলাকার হাজী সিদ্দিক মুন্সীর ছেলে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আহমেদ বলেন, শফিকুল কানে কম শুনতেন। ট্রেন সাইলেন দেয়ার পরও তিনি রেললাইনে অবস্থান করায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ১
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশন সংলগ্ন কুতুবেরচক এলাকায় ট্রেনের ধাক্কায় শফিকুল ইসলাম ছিদ্দিকী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় কুতুবেরচক এলাকায় এ...



