প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘এক ইঞ্চি জায়গাও অনাবাদি থাকবে না’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে বস্তায় আদা ও হলুদ চাষ প্রযুক্তি প্রদর্শনী উদ্বোধন করেছেন পিরোজপুর জেলা প্রশাসক মো: জাহেদুর রহমান।
গত সোমবার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুন্নেছা সুমির সভাপতিত্বে উপজেলার পাড়েরহাট আশ্রয়ণ প্রকল্পে এ প্রদর্শনী উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইন্দুরকানীতে বস্তায় আদা ও হলুদ চাষ প্রযুক্তি প্রদর্শনী উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘এক ইঞ্চি জায়গাও অনাবাদি থাকবে না’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে বস্তায় আদা ও হলুদ চাষ প্রযুক্তি প্রদর্শনী উদ্বোধন করেছেন পিরোজপুর জেলা...



