হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে গাড়িচাপায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার রাত ১০টায় উপজেলার নছরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তৎক্ষণিক ওই বৃদ্ধার নাম পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, তিনি ভিক্ষুক ছিলেন। তার সাথে থাকা ব্যাগে ভাংতি টাকা পাওয়া গেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।