মৌলভীবাজারে কুলাউড়ায় তুহিন খান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মে) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়।
নিহত তুহিন কুলাউড়া উপজেলার হাসনপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহত তুহিনের মায়ের অভিযোগ তুহিনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে তুহিনের স্ত্রী।
কুলাউড়া থানার এসআই আনোয়ার জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর রহস্য জানা যাবে।



