ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর-এলজিইডির ই-টেন্ডার সম্পর্কিত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এলজিইডি ঠাকুরগাঁওয়ের আয়োজন ও ডেভেলপমেন্ট ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন-ডিডিসির সহযোগিতায় গত মঙ্গলবার শহরের গোবিন্দনগরস্থ একটি মিলনায়তনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এলজিইডির রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী লুৎফর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন এসই অফিস দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী শামিম আখতার প্রমুখ। কর্মশালায় জেলার দুই শতাধিক ঠিকাদার অংশ নেন।