ফরিদগঞ্জে পুকুরে ডুবে মো: আব্দুল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের তাম্রশাসন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ তাম্রশাসন গ্রামের বাসিন্দা ডা. ইমাম হোসাইনের একমাত্র সন্তান।

ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার দুপুরে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে ডুবে যায়। একপর্যায়ে লাশ ভেসে উঠলে প্রতিবেশীরা দেখতে পেয়ে তার লাশটি করে।

শুক্রবার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।