চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আবদুল্লাহ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পৌরসভার উত্তর নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাঙ্গুনিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উত্তর নোয়াগাঁও এলাকার বাসিন্দা ফরিদুল হকের ছেলে আবদুল্লাহ বাড়ির পাশের পুকুরপাড়ে বড় ভাইয়ের সাথে খেলছিল। খেলতে খেলতে একসময় পুকুরে পড়ে গিয়ে তলিয়ে যায় সে। স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে তার নিথর দেহ উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।