রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল মুক্ত আলোচনার মধ্য দিয়ে ৬ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার ৫০৫ টাকার বাজেট ঘোষণা করেন।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব মেনামুল হাসান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদ্য যোগকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, গোয়ালন্দ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা মাহবুব রব্বানী। অনুষ্ঠানে ৫ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
দৌলতদিয়া ইউনিয়নের বাজেট ঘোষণা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল মুক্ত আলোচনার...



