ফরিদপুরের বোয়ালমারীতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। গত শুক্রবার দিবসটি উপলক্ষে এসডিসি বোয়ালমারী শাখা অফিস থেকে র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এসডিসি কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এসডিসির সিনিয়র অ্যাসিস্টেন্ট ডিরেক্টর খন্দকার নজরুল ইসলাম এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শতকরা ৮৫-৯০ ভাগ ফুসফুস ক্যান্সারের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তামাক দায়ী। আর এ জন্য সাধারণ মানুষকেও ধূমপানে নিরুৎসাহিত করতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
এসডিসির কৈশোর এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোছা: শাহিনা আক্তারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন এসডিসির এরিয়া ম্যানেজার কাজী ইমরুল হাসান, যুব মেন্টর ও কিশোর-কিশোরীরা।॥



