হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে একই এলাকার দুই কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রামের এ ঘটনা ঘটে।
কৃষকরা হলেন ভোলারজুম গ্রামের আ: রহিমের ছেলে সালাম (৩৮) এবং পার্শবর্তী রূপসপুর গ্রামের পরলোকগত ছত্রিশ দেবনাথের ছেলে পশেন্দ দেবনাথ পশ।
জানা গেছে, তারা দুজন ভোলারজুম বাজারের পশ্চিম ধানের জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় বৃষ্টি সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শিউলি আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



