বরিশালের উজিরপুরে চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তার নাম মাসুদ পারভেজ। তিনি সোনালি ব্যাংকের গুঠিয়া শাখার ব্যবস্থাপক।
এ তথ্য নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাখাওয়াত হোসেন।
ইউএনও শাখাওয়াত বলেন, ‘ওই কেন্দ্রের এক কক্ষের প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন মাসুদ পারভেজ। ওই ভোট কক্ষের বুথের পর্দা ছোট করে দেয়ায় তাকে প্রত্যাহার করে অপর একজনকে দায়িত্ব দেয়া হয়েছে।’



