ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সরিষাবাড়ী উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম রফিক।

বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

সরিষাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে ৪২ হাজার ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম রফিক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

আনারস প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী তালেব উদ্দিন ভোট পেয়েছেন ১৮ হাজার ৬১৮ ভোট।